শিরোনাম ::
পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১০০ বার পড়া হয়েছে
পুরান ঢাকার গেন্ডারিয়া থানার ধূপখোলা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান নাবিলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ ধূপখোলার মনিজা রহমান স্কুলের পাশে রজনী চৌধুরী রোডের একটি বাসা থেকে উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্যাগস :



























