ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হাতিরঝিলে শিশুর রহস্যজনক মৃত্যু, থানায় বিক্ষোভ ও ঘেরাও

জুবায়ের শাহরিয়ার
  • আপডেট সময় : ১২:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রাজধানীর হাতিরঝিল থানায় শিশুমৃত্যুর ঘটনায় বিক্ষোভ, হত্যার অভিযোগে মামলা

রাজধানীর হাতিরঝিল থানায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। বুধবার দিবাগত রাতে পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানি থেকে তাহেদী আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর শিশুটিকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে বিচারের দাবিতে হাতিরঝিল থানার সামনে অবস্থান নেন স্থানীয়রা। এতে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত তাহেদী কুমিল্লার তিতাস উপজেলার আলীরগাঁও গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে। পরিবারটি পশ্চিম উলনের ১২/১/এ নম্বর বাসায় বসবাস করে।

শিশুটির চাচা মো. স্বপন মিয়া জানান, মঙ্গলবার রাতে তাহেদীর মা তারাবির নামাজ আদায় করছিলেন। এ সময় তাহেদী বাসা থেকে বাইরে খেলতে যায়। রাত সাড়ে ১১টার দিকে তার বাবা বাসায় ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও দাবি করেন, শিশুটির মৃত্যু নিয়ে তাদের সন্দেহ রয়েছে। তার ভাষ্য, পানিতে পড়ে মারা গেলে পেটে পানি থাকার কথা, কিন্তু তেমন কিছু দেখা যায়নি। এছাড়া মুখে বিস্কুটের গুঁড়াও ছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে বিষয়টি স্পষ্ট হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, শিশুটিকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ তুলে প্রায় ১০০ থেকে ১৫০ জন থানার সামনে অবস্থান নেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাতিরঝিলে শিশুর রহস্যজনক মৃত্যু, থানায় বিক্ষোভ ও ঘেরাও

আপডেট সময় : ১২:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬