ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী তহবিল তছরুপের অভিযোগে বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ২১০৫ বার পড়া হয়েছে

দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

রোববার (৮ মার্চ) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের সই করা অফিস আদেশে জানানো হয়, আরিফুর রহমান ক্রয় কার্যক্রম পরিচালনার সময় আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৫, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ লঙ্ঘন করেছেন।

অফিস আদেশে বলা হয়েছে, ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯ অনুযায়ী তিনি দায়িত্বে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতিপরায়ণ ও তহবিল তছরুপের অভিযোগে সাময়িক বরখাস্ত হন। বরখাস্তকালে খোরাকি ভাতা পাবেন এবং আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী তহবিল তছরুপের অভিযোগে বরখাস্ত

আপডেট সময় : ০২:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬