ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

রাজধানীর বাড্ডার উত্তর এলাকায় একটি পুরাতন দেয়াল ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো—আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)।

বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আয়েশার বাবা মো. ইকবাল জানান, তারা উত্তর বাড্ডার ৮ নম্বর লেনে বসবাস করেন। পাশের একটি বাড়িতে মরিয়মের পরিবার থাকে। দুপুরে শিশু দুটি রাস্তায় খেলছিল। ওই সময় পাশের একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ চলছিল। তবে বাড়িটির বাউন্ডারি দেয়াল ভাঙা হয়নি। দেয়ালের ভেতর পাশে ইট ও বালু রাখা ছিল।

তিনি আরও জানান, খেলতে খেলতে শিশু দুটি দেয়ালের কাছাকাছি চলে গেলে হঠাৎ পুরাতন দেয়ালটি ধসে পড়ে তাদের ওপর। এতে তারা চাপা পড়ে যায়। পরে পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মো. ইকবাল জানান, তার তিন সন্তানের মধ্যে আয়েশা মনি দ্বিতীয়। সে স্থানীয় শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুরা উপজেলায়।

অন্যদিকে নিহত মরিয়মের বাবা রাজমিস্ত্রি মো. শরিফ জানান, মরিয়ম তার একমাত্র সন্তান। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৩:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬