শিরোনাম ::
আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের পিএস পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মো. আব্দুস সালাম নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা বাহিনী। রোববার (১৫ মার্চ) সকাল ৭টায় তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, সালাম দীর্ঘদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি (পিএস) হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি সরকারি-বেসরকারি দফতরে নিয়োগ বাণিজ্য, অবৈধ আর্থিক লেনদেন এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে গোয়েন্দা দল ছয় ঘণ্টা অভিযান চালিয়ে আগারগাঁও পানির ট্যাংকি এলাকার তার বাসভবনে তাকে গ্রেফতার করে। বর্তমানে সালামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং তিনি কতজনের সঙ্গে প্রতারণা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আইনি ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ট্যাগস :



























