ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মিরপুরে ঈদের নামাজ আদায় করলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / ২১৬২ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় তিনি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (মূল মণিপুর বালিকা ক্যাম্পাস) মাঠে স্থানীয় মুসল্লিদের সঙ্গে জামাতে অংশ নেন।
নামাজ শেষে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং কুশলাদি জিজ্ঞাসা করেন। পরে খুতবা অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিদের সঙ্গে তিনিও অংশ নেন।
মোনাজাত শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, দিনের বাকি সময়েও বিভিন্ন কর্মসূচি রয়েছে তার। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সঙ্গে এবং বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজনীতিবিদসহ সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মিরপুরে ঈদের নামাজ আদায় করলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০১:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬