শিরোনাম ::
তাইমের শরীর ও পায়ে অসংখ্য গুলির চিহ্ন পাওয়া গেছে: এসআই জাহাঙ্গীর
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ২০৮৫ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনের সময় নিহত ইমাম হাসান তাইমের শরীর ও পায়ে অসংখ্য গুলির চিহ্ন ছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম।
সোমবার (৩০ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাইম হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণে তিনি এ তথ্য তুলে ধরেন।
জাহাঙ্গীর আলম জানান, ইমাম হাসান তাইমকে তার বাবা মৃত অবস্থায় রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় মসজিদে নিয়ে আসেন। সেখানে তিনি ও তার সহকর্মীরা মরদেহ গোসলের প্রস্তুতি নেন। এ সময় তারা তার শরীর ও পায়ে একাধিক শর্টগানের গুলির আঘাতের চিহ্ন দেখতে পান। এছাড়া কোমরের নিচের অংশেও গুলির চিহ্ন ছিল বলে উল্লেখ করেন তিনি।
এর আগে, রোববার মামলার প্রথম দিনে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু রাহাত হোসেন।
ট্যাগস :



























