শিরোনাম ::
রাজধানীর গ্যাসলাইট কারখানায় আগুন লেগেছে
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ২০৮২ বার পড়া হয়েছে
রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভাতে কাজ শুরু করে। আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, কদমতলী চৌরাস্তা, আল বারাকা হাসপাতালের পাশে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সঙ্গে মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করছেন।
তবে আগুন কী কারণে লেগেছে এবং এতে কোনো হতাহত হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি।
ট্যাগস :



























