শিরোনাম ::
রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, প্রাণ গেল ৫ জনের
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
রাজধানীর কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কদমতলী চৌরাস্তা এলাকায় আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত একটি গ্যাস লাইটার কারখানায় দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ট্যাগস :



























