শিরোনাম ::
রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২০৯৩ বার পড়া হয়েছে
রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১:৪২ মিনিটে হাসপাতালের ১৫ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।
ট্যাগস :



























