ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: শোকে স্তব্ধ দেশ, তদন্তে গাফিলতির অভিযোগ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • / ২১৫৫ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজারে অবস্থিত -এ মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছে ৬ নবজাতক। বুধবার (২৭ মে) হাসপাতালের এনআইসিইউ ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অসুস্থ হয়ে একে একে মারা যায় শিশুদের।

নিহতদের মধ্যে ছিলেন ৩ ও ৪ দিন বয়সী নবজাতকরা। সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা—মাদারটেকের হাসান সরদার ও নাজমা বেগম দম্পতি হারিয়েছেন তাদের চার দিন বয়সী যমজ দুই ছেলে সন্তানকে।

নিহত অন্য শিশুদের মধ্যে রয়েছে মুন্সীগঞ্জের মিমি, দোহারের ফারিহা, কেরানীগঞ্জের জান্নাত ও উত্তর কাফরুলের ফাহিমা।

স্বজনদের অভিযোগ, এসির গ্যাস লিকেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই মৃত্যু। ইতোমধ্যে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় রমনা থানায় অপমৃত্যুর মামলাও দায়ের হয়েছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তে গাফিলতির প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাই নিহত শিশুদের পরিবারের প্রতি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: শোকে স্তব্ধ দেশ, তদন্তে গাফিলতির অভিযোগ

আপডেট সময় : ১২:০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬