ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ২১৩৭ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-২ নম্বরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে মর্মান্তিক দুর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ওপর হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীরটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং অন্তত ছয়জন আহত হন। পরে স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার খবর পেয়ে সংরক্ষিত সংসদ সদস্য ও রাজনৈতিক নেত্রী ফেরদৌসী আহমেদ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি আহতদের খোঁজখবর নেন, চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

এ সময় তিনি বলেন, এমন মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কী কারণে প্রাচীরটি ধসে পড়েছে, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রাচীরটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। যথাসময়ে সংস্কার বা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হলে হয়তো এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

আপডেট সময় : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬