ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে প্রতিমন্ত্রীর কর্মসূচি ঘিরে বিভ্রান্তিকর পোস্টের অভিযোগ শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে সাথী নৃত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি
সারাদেশ

সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ১২:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৪৩ বার পড়া হয়েছে

সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম।

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

তাজ খান নাঈম বলেন, আগামীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর নেতৃত্বে সাভারে আন্দোলনের নামে বোমাবাজি ও ককটেল বিস্ফোরণের মতো কর্মকাণ্ড করা হবে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিলে সকল ষড়যন্ত্রকারীকে ছাত্রদল রুখে দেবে। ছাত্রদল এখনো নীরব ভূমিকা পালন করছে। ছাত্রদলকে জাগিয়ে তুলবেন না। তাহলে সারা দেশে কোথাও স্বৈরাচারের জায়গা হবে না।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোশারফ খান হিমেল, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান শোভন, সহ-সভাপতি রনি ইসলাম, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম

আপডেট সময় : ১২:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬