ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ স্কাউটস

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:২২:২০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১৪০ বার পড়া হয়েছে

আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সম্মাননা জানাতে বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগ আয়োজন করে মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানে ৫৮০ জন কৃতি শিক্ষার্থীদের পদক, অভিনন্দনপত্র এবং প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহদী আমিন, উপদেষ্টা—শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যপাত্র; এবং জনাব নাসিমুল গনি, মন্ত্রিপরিষদ সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ বি এম আব্দুস সাত্তার, প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার জনাব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এছাড়াও বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল

যারা শিক্ষাজীবনের সাফল্যের পাশাপাশি স্কাউটিংয়ের মূল্যবোধ, নেতৃত্ব ও মানবিকতার চর্চায় নিজেদের এগিয়ে নিচ্ছে, তাদের এই অর্জন নিঃসন্দেহে অনুপ্রেরণার।

অভিনন্দন সকল কৃতী স্কাউট ও রোভার স্কাউটকে। আপনাদের মেধার আলোয় আলোকিত হোক আগামীর বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ স্কাউটস

আপডেট সময় : ০৬:২২:২০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬