ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এনসিপির নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’, নেতৃত্বে ফাহিম ও নাজমুল সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে
‘সবুজে সাজাই বাংলাদেশ’

প্রতিপাদ্যে ময়মনসিংহে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

মোঃ মমিনুল ইসলাম মানিক , ময়মনসিংহ।
  • আপডেট সময় : ০৮:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১৩৫ বার পড়া হয়েছে

অদ্য ০৩ সেপ্টেম্বর,২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম- সেবা এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপের ভাইস-চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচির মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করেন ডিআইজি ও পুলিশ সুপার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিআইজি বলেন আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই গাছের অবদান অপরিসীম। খাদ্য, বিশুদ্ধ অক্সিজেন, ছায়া, কাঠসহ অসংখ্য প্রয়োজন পূরণ করে বৃক্ষ।

শুধু মানুষ নয়, অসংখ্য প্রাণীর জীবনও গাছের ওপর নির্ভরশীল। তাই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।

এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মো: আবু বকর সিদ্দীক; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিস টু ডিআইজি) মো: পারভেজ আলম, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুললাহ আল মামুন সহ জেলা পুলিশ, ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাগন; পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

‘সবুজে সাজাই বাংলাদেশ’

প্রতিপাদ্যে ময়মনসিংহে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

আপডেট সময় : ০৮:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬