ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড

মোঃ শরীফুল ইসলাম, জামালপুর উপজেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৪৯ বার পড়া হয়েছে

২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আল-আমীন (৩৮) ও সাইদুর রহমান (৪১) নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম।
দণ্ডিত আল-আমিন পৌর শহরের বানিয়াবাজার এলাকার আব্দুল আজিজের ছেলে এবং সাইদুর রহমান বারুয়ামারী এলাকার আশরাফ আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হকের বিবৃতির বরাত দিয়ে জানা যায়, আসামি আল-আমীন ভুক্তভোগী ঐ নারীকে বিয়ের প্রস্তাব দিলে তার বাবা প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে অন্যত্র বিয়ে দেন। সেখানে বেশ সুখেই ঘরসংসার করছিলেন ভুক্তভোগী নারী এবং তার সংসারে একটি কন্যা সন্তানেরও জন্ম হয়। কিন্তু তার কাছে বিয়ে না দেওয়ার আক্রোশ পুষে রাখেন আল-আমীন। নানা কৌশলে ওই নারীর সংসার ভাঙার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে ভিক্টিম বাবার বাড়ি শিশুসন্তানসহ বেড়াতে আসলে ২০১৩ সালের ২৩ নভেম্বর ঐ নারীকে কৌশলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আল-আমীন। তার এ কাজে সহযোগিতা করেন অন্য আসামি সাইদুর রহমান।

ঐ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে একই বছরের ২৮ নভেম্বর জামালপুর সদর থানায় একটি মামলা করেন। দীর্ঘ অপেক্ষার পর আজ মামলার রায় ঘোষণা হয়, মামলায় দুই আসামি আল-আমীন ও সাইদুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে আল-আমীনকে ৪ লক্ষ ও সহযোগী সাইদুরকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ডও করা হয়। অর্থদণ্ডের সমুদয় টাকা পাবে ভুক্তভোগী ঐ নারী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ১০:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬