সাভারে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৫:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ২০৫২ বার পড়া হয়েছে
২১ নভেম্বর ২০২৬
ঢাকা সাভারে পারিবারিক কলহের জেরে মোছাম্মদ হাবিবা নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।শুক্রবার (২০ নভেম্বর) রাত পৌনে ১২টার সময় সাভার পৌর ৩নং ওয়ার্ড বনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে নিহত হাবিবার (৪৫) মা আনোয়ারা বেগম জানান বাড়িওয়ালার ভাড়ার টাকার জন্য চাপ প্রয়োগ করেছেন এই টাকার বিষয়টি নিয়ে ঘরে অন্য সদস্যদের সঙ্গে ঝগড়াঝাঁটি সৃষ্টি হয় পরে তাকে রাতের খাবারের জন্য মেয়ে মেঘলা কে ডিম ভাজার কথা বলে সে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় আমার মেয়ে।
পরে পুলিশকে খবর দিলে সাভার মডেল থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে লাশ থানায় নিয়ে যায়। জানা গেছে, তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানায়। মৃত হাবিবা (ববিতার) স্বামী অটো রিকশা চালক মোহাম্মদ বাদল মিয়া বলেন মেয়ের সঙ্গে মায়ের সামান্যই কিছু কথা কাটাকাটি হয়েছিল। দুই সন্তানের জননী হাবিবা বনপুকুর এলাকায় মুফাসসর হক এর ভাড়া বাসায় থাকতেন।
সাভার মডেল থানার এস আই ফজর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে জানান তিনি।






















