শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া সদরে বিশেষ অভিযানে যুবলীগ নেতা আব্দুল মমিন গ্রেপ্তার
মোঃ অলিউল্লাহ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১১:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ২০৫৫ বার পড়া হয়েছে
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল মমিন মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের লাল মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা’র দিকনির্দেশনায় এবং ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম-এর নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল মমিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।






















