ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ২০৫৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল মামুন তুষার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটের থানতলা মোড়সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের যুবসমাজ ও সর্বস্তরের জনগণকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার লক্ষ্যে পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ আল মামুন তুষারকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আল মামুন তুষার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যাদুপুর (তেঁতুলতলা) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আলাউদ্দিন এবং মাতার নাম মোসাঃ উম্মে-কুলসুম।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬