ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আজ নতুন নির্বাচন কমিশনের শপথ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ২১০১ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার শপথ নেবেন আজ। বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করাবেন বলে জানিয়েছেন আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। নতুন কমিশনে কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার থাকবে এ কমিশনের ওপর।

প্রবল গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পর গত ৫ সেপ্টেম্বর হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন পদত্যাগ করেন। এর আড়াই মাস পর বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আজ নতুন নির্বাচন কমিশনের শপথ

আপডেট সময় : ১০:০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪