ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তালাবদ্ধ রুম থেকে ব্যাংকারের অর্ধ গলিত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ২১৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা থানার এলাকার নিজ বাসা থেকে আসিফ উদ্দিন সুমন (৪৫) নামে এক ব্যাংকারের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

সুমনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার দক্ষিণ চর এলাকায়। তিনি ওই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। গুলশানের সিলন ব্যাংকে চাকরি করতেন তিনি। তার চার বছরের একটি সন্তান রয়েছে।

তার মামাতো ভাই শাহাবুদ্দিন রাশেদ জানান, ২০১৮ সালে প্রেমের সম্পর্ক করে আসিফ সুমন বিয়ে করেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। মাসখানেক আগে তিনি স্ট্রোক করেছিলেন। কয়েক দিন আগে তার স্ত্রী দুবাই যান। গতকাল বাসায় এসে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বলেন, “বাসার সপ্তম তলার রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। জানতে পেরেছি, তার  স্ত্রী দেশের বাইরে যাওয়ায়  ২ জুলাই থেকে রুমে তালাবদ্ধ ছিল। ৯ জুলাই দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা খবর দিলে আমরা গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করি।ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তালাবদ্ধ রুম থেকে ব্যাংকারের অর্ধ গলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫