ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আলোচনায় যেসব বিষয়ে অগ্রগতি হয়েছে তা দ্রুত নিষ্পত্তি করতে চায় কমিশ -অধ্যাপক আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ২১২৯ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয়ে অগ্রগতি হয়েছে, তা দ্রুত নিষ্পত্তি করতে চায় কমিশন। তিনি বলেন, কমিশন এবং দলগুলোর উদ্দেশ্য এক। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করা সম্ভব।

ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সভায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে আমাদের একমত হওয়া প্রয়োজন। প্রথম পর্যায়ের দুই মাসের আলোচনায় আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। তিনি আরো বলেন, রাষ্ট্রকে এমন একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যেন ভবিষ্যতে কখনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা না হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকে আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। আজ প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা ঘোষণার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আলোচনায় যেসব বিষয়ে অগ্রগতি হয়েছে তা দ্রুত নিষ্পত্তি করতে চায় কমিশ -অধ্যাপক আলী রীয়াজ

আপডেট সময় : ০৩:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫