ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত এ মাসে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যাংক ঋণ নিচ্ছে সরকার সাভারে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা সাভারে ২৬ লাখ টাকা ডাকাতি: মাদারীপুর থেকে ৩ জন গ্রেপ্তার, অস্ত্র-ছুরিসহ উদ্ধার নানা সরঞ্জাম আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ গাইবান্ধায় শিশুকে দুই দফা মারধরের অভিযোগ, স্কুল থেকে বের করে দেওয়ার দাবি মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছুমেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় বালু ব্যবসায়ীকে মারধর, লাখ টাকা ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ২০৪৮ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিটি সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

আগের সরকারি নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলঅ ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল। এখন খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়লো।

নতুন নির্দেশনার চিঠিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান খোলার আগের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ ওইদিন থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখা যাবে।

এবারের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে। ২১ অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজা শেষ হবে। তবে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে

আপডেট সময় : ১০:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬