শিরোনাম ::
এবার ইসলামী আন্দোলনকে ‘খোঁচা’ দিয়ে যা বললেন দুদু
এবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, অনেক ইসলামী দল আছে যারা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। এরমধ্যে অন্যতম ইসলামী আন্দোলন। আওয়ামী লীগকে তারা ‘পেয়ারের’ সংগঠন মানতো। শনিবার (৯ আগস্ট) সকালে চুয়াডাঙ্গার নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদু বলেন, যারা পিআর পদ্ধতি নিয়ে গোঁ ধরছেন, তারা সাধারণত নির্বাচন দেখে ভয় পাচ্ছেন। তাদের নির্বাচনে ভয় পাওয়ার বাস্তব কারণও আছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, অনেক ইসলামী দল আছে যাদের প্রার্থীরা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। এরমধ্যে অন্যতম ইসলামী আন্দোলন। আওয়ামী লীগের কাছে এই দলটি যেভাবে নাস্তানাবুদ হয়েছে, বিশেষ করে বরিশালের সবশেষ নির্বাচনে, তাদের পীর রক্তাক্ত হওয়ার পর এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের সময় যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই তারা অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগকে তারা ‘পেয়ারের’ সংগঠন মানতো বলে মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতির অভিজ্ঞতা ইতিবাচক নয় জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, যারা পিআর পদ্ধতি চায়, তারা যদি মনে করে এটি খুবই জনপ্রিয় বিষয়, তাহলে বিষয়টি তাদের কর্মসূচিতে নিয়ে নির্বাচনে জয়লাভ করে তারপর সিদ্ধান্ত নিক। কেননা এই পদ্ধতি চালুর জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাগবে। তিনি বলেন, পৃথিবীর যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেসব দেশে তিন বছরের মধ্যে অন্তত ১০ বার সরকারের পতন হয়েছে। নেপালই যার বড় দৃষ্টান্ত। ফেব্রুয়ারির নির্বাচনে অন্যান্য দলের অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, এখন দেশে কোনো সরকারি দল নেই। অন্তর্বর্তী সরকারের সময়ও যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে এটি হবে তাদের জন্য ব্যর্থতা।
‘সৎ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররা পদোন্নতির দাবিদার’
সৎ, নীতিবান, পেশাদার, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররা উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের
গ্যালারিতে নেওয়া যাবে খাবার, থাকছে যেসব শর্ত
আক্ষেপ, অভিযোগ কিংবা অনুযোগ ছিল বিস্তর। স্টেডিয়ামে খেলা দেখতে এসে পানি অথবা খাবার নিয়ে বিড়ম্বনায় পড়ার অভিযোগেরও কমতি নেই। বাংলাদেশের
হিজড়া সেজে ভারতে আত্মগোপন, বাংলাদেশি গ্রেপ্তার
ভারতে হিজড়ার ছদ্মবেশে দীর্ঘ ২৮ বছর আত্মগোপনে থাকা এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। অভিযুক্তের নাম আব্দুল কালাম। ভোপালে
এসিসির সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা!
চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা রয়েছে এশিয়া কাপ। এবারের মহাদেশীয় এই টুর্নামেন্টের আয়োজক ভারত। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে
‘বেপরোয়া’ বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩
একটি মানবাধিকার সংস্থার পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসে বিএনপি ও তার সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলোর অভ্যন্তরীণ সংঘাতে অন্তত



















