ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

চিত্রনায়িকা পপির বিরুদ্ধে আইনগত নোটিশ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ২১৬২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন সাক্ষাৎকারে ‘মানহানিকর’ মন্তব্যের অভিযোগে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মো. তারেক আহমেদ চৌধুরীর পক্ষে বুধবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল পপির খুলনা এবং ঢাকার ঠিকানায় রেজিস্ট্রার্ড ডাকযোগে নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২১ নভেম্বর টেলিভিশন সাক্ষাৎকারে পপি তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে ‘মিথ্যা’ ও ‘মানহানিকর’ মন্তব্য করেছেন। অভিযোগে বলা হয়েছে, এতে তারেক আহমেদ চৌধুরীর সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে।

নোটিশে পপিকে সাত দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে জনসমক্ষে বা কোনো মাধ্যমে একই ধরনের মন্তব্য না করার শর্তও উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলেও পপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চিত্রনায়িকা পপির বিরুদ্ধে আইনগত নোটিশ

আপডেট সময় : ০৮:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫