ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে প্রতিমন্ত্রীর কর্মসূচি ঘিরে বিভ্রান্তিকর পোস্টের অভিযোগ শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে সাথী নৃত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি

দেশজুড়ে নতুন ৩১ জন অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৫ বার পড়া হয়েছে

সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ জন কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নতুন করে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৮ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত এসব কর্মকর্তাকে নিজ নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

নতুন কর্মস্থলে আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এর মধ্যে যোগদান করতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সেদিন বিকেল থেকেই বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ বা দাপ্তরিক দায়িত্ব যেখানেই থাকুন) থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এছাড়া বদলিকৃত কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল এরইমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে, তিনি বর্তমান কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দেশজুড়ে নতুন ৩১ জন অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ

আপডেট সময় : ১২:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫