ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় লিলিকে হত্যা করেছেন মিলন: র‌্যাব

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ২১১৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় রেস্তোরাঁ মালিকের কন্যা ফাতেমা আক্তার লিলিকে (১৭) ধারালো দা দিয়ে গলাকেটে হত্যা করেছে কর্মচারী মিলন মল্লিক।

র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে জানান, বাগেরহাট থেকে মিলনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার বিষয়টি স্বীকার করেছে।

লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন জানান, হত্যার দিন মিলন ফাতেমাকে অনৈতিক প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় শনিবার দুপুরে ধারালো দা দিয়ে তার গলায় জখম করে হত্যা করে। হত্যার আগে মিলনের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা থাকত বলে র‍্যাবের কাছে তথ্য পাওয়া গেছে।

ফাতেমার পরিবারের সদস্যরা হবিগঞ্জের গ্রামের বাড়িতে গেলে মিলন সুযোগ নিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। মরদেহ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বনশ্রীর ‘প্রীতম ভিলা’ থেকে উদ্ধার করা হয়। ফাতেমা রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় লিলিকে হত্যা করেছেন মিলন: র‌্যাব

আপডেট সময় : ০৫:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬