অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় লিলিকে হত্যা করেছেন মিলন: র্যাব
- আপডেট সময় : ০৫:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ২১১৩ বার পড়া হয়েছে
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় রেস্তোরাঁ মালিকের কন্যা ফাতেমা আক্তার লিলিকে (১৭) ধারালো দা দিয়ে গলাকেটে হত্যা করেছে কর্মচারী মিলন মল্লিক।
র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে জানান, বাগেরহাট থেকে মিলনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার বিষয়টি স্বীকার করেছে।
লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন জানান, হত্যার দিন মিলন ফাতেমাকে অনৈতিক প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় শনিবার দুপুরে ধারালো দা দিয়ে তার গলায় জখম করে হত্যা করে। হত্যার আগে মিলনের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা থাকত বলে র্যাবের কাছে তথ্য পাওয়া গেছে।
ফাতেমার পরিবারের সদস্যরা হবিগঞ্জের গ্রামের বাড়িতে গেলে মিলন সুযোগ নিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। মরদেহ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বনশ্রীর ‘প্রীতম ভিলা’ থেকে উদ্ধার করা হয়। ফাতেমা রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।



























