ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে এক শ্রমিকের মৃত্যু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ২১৩২ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন একটি ভবন থেকে লোহার পাইপ পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঘটেছে।

নিহত শ্রমিক তাইজুল ইসলাম (২০) কুড়িগ্রামের নাগেশ্বর থানার আকন্দপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মগবাজার মোড়ে এবিসি কোম্পানির নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

তাঁর সহকর্মী মো. আলতাফ হোসেন জানান, ১৩ তলা ভবনের নিচের অংশে বালুর কাজ করার সময় ৬ তলা থেকে সাটারিংয়ের লোহার পাইপ মাথায় আঘাত করে তাইজুলকে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে লোহার পাইপ কীভাবে পড়েছে বা কারো দ্বারাই ফেলা হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে এক শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৩:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬