শিরোনাম ::
নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে এক শ্রমিকের মৃত্যু
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৩:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ২১১৩ বার পড়া হয়েছে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন একটি ভবন থেকে লোহার পাইপ পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঘটেছে।
নিহত শ্রমিক তাইজুল ইসলাম (২০) কুড়িগ্রামের নাগেশ্বর থানার আকন্দপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মগবাজার মোড়ে এবিসি কোম্পানির নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
তাঁর সহকর্মী মো. আলতাফ হোসেন জানান, ১৩ তলা ভবনের নিচের অংশে বালুর কাজ করার সময় ৬ তলা থেকে সাটারিংয়ের লোহার পাইপ মাথায় আঘাত করে তাইজুলকে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে লোহার পাইপ কীভাবে পড়েছে বা কারো দ্বারাই ফেলা হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
ট্যাগস :



























