শিরোনাম ::
বাংলাদেশ
কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৫ জন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসচাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চার জনসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন, যার অবস্থা আশঙ্কাজনক।
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৯:৫৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ২০৭৫ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রাইভেটকারের চালক বরিশালের জামাল হোসেন (৫২), জামি’আ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও প্রধান মুফতি আব্দুল মুমীন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮)। তাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামে। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকার মাদ্রাসার ফেরার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এদিকে, মুফতি আব্দুল মুমীনের আরেক ছেলে আবরার (১২) ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মমিন সময় সংবাদকে জানান, স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।
ট্যাগস :






















