ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

সুন্দরবন দস্যুমুক্তির দাবিতে গাবুরায় নারীদের খালি থালা-কলস হাতে বিক্ষোভ

সেলিম আহম্মেদ
  • আপডেট সময় : ০৫:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ২০৪৪ বার পড়া হয়েছে

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় খালি থালা ও কলস হাতে ব্যতিক্রমী বিক্ষোভ করেছেন উপকূলের শত শত নারী। বনদস্যুদের ভয়ে বনজীবীদের আয়-রোজগার বন্ধ হয়ে পড়ায় পরিবারগুলোতে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এমনকি অর্থাভাবে সন্তানদের লেখাপড়াও বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসব দুর্ভোগের চিত্র তুলে ধরে দ্রুত বনদস্যু নির্মূলের দাবি জানান তাঁরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় গাবুরা সোরার ক্লাব মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বনজীবী পরিবারের নারী, গৃহবধূ ও বিভিন্ন বয়সী কিশোরীরা অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন নারী জানান, সুন্দরবনে বনদস্যুদের আতঙ্ক ছড়িয়ে পড়ায় পরিবারের উপার্জনক্ষম পুরুষ সদস্যরা বনে যেতে সাহস পাচ্ছেন না। ফলে অনেক পরিবারের আয়-রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কারও বাড়িতে কয়েক দিন ধরে রান্না হচ্ছে না, আবার অনেক পরিবারকে খাবার ও বিশুদ্ধ পানির সংকট মোকাবিলা করতে হচ্ছে। সংসারের এমন দুরবস্থার মধ্যে সন্তানদের পড়াশোনার খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।

তাঁরা আরও বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজারো পরিবারের জীবিকা আজ চরম অনিশ্চয়তার মুখে। বনদস্যুদের ভয়ে স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হওয়ায় উপকূলের মানুষ মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত এ পরিস্থিতির অবসান না হলে সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

বিক্ষোভকারীরা খালি থালা ও কলস হাতে নিয়ে তাঁদের অভাব-অনটন, খাদ্যসংকট এবং বিশুদ্ধ পানির সংকটের প্রতীকী চিত্র তুলে ধরেন। একই সঙ্গে সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে দ্রুত কার্যকর অভিযান পরিচালনা করে বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমান, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, মো. ওলিউল্লাহ, শহিদুল্লাহ শেখ, আজগর গাজী ও সাইফুল ইসলাম।

এ সময় সংহতি প্রকাশকারী নেতৃবৃন্দ বলেন, সুন্দরবনকেন্দ্রিক বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান শুরু করতে হবে। অন্যথায় উপকূলের সাধারণ মানুষ ও নারীদের সম্পৃক্ত করে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সুন্দরবন দস্যুমুক্তির দাবিতে গাবুরায় নারীদের খালি থালা-কলস হাতে বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬