ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফেনীর দাগনভূঞায় জাতীয় মৎস্য পক্ষ’র উদ্বোধন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২০৭৩ বার পড়া হয়েছে

আফতাব মোমিন ভূঁইয়া (জেলা প্রতিনিধিঃ)

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার (১৬ আগস্ট) সকাল দশটায় ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা, দাগনভূঞা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ও মৎস্য উদ্যোক্তা সাকের হোসেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান,পল্লী বিদ্যুৎ ডিজিএম প্রকৌশলী জুয়েল দাশসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে সাকের হোসেনকে এবং সফল মৎস্যচাষি মোহাম্মদ ইব্রাহীমকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত পালিত হবে। এ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষে জনগণকে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনীর দাগনভূঞায় জাতীয় মৎস্য পক্ষ’র উদ্বোধন

আপডেট সময় : ০৭:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬