ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির পুতিনকে ‘বাস্তব জীবনের বন্ড ভিলেন’ ও ‘শয়তান’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ তুলে ফেনীতে বিএনপি নেতা লিংকনের সংবাদ সম্মেলন জামালপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ময়মনসিংহে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে টানা মানববন্ধন নেত্রকোনায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

মোঃ শরীফুল ইসলাম, জামালপুর সদর উপজেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ২০৬৯ বার পড়া হয়েছে

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রী তমা খাতুনকে হত্যার দায়ে স্বামী জনি মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামিদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুল রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি জনি মিয়া আদালতে উপস্থিত ছিলেন না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, অটোরিকশা কেনার জন্য স্ত্রী তমা খাতুনের পরিবারের কাছে আড়াই লাখ টাকা যৌতুক দাবি করেছিলেন জনি মিয়া। তমার পরিবার ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১৯ মার্চ যৌতুকের দাবিতে তমাকে মারধর করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয় এবং তমার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় নিহত তমার মা উম্মে কুলছুম বাদী হয়ে ২০১৫ সালের ৬ এপ্রিল আটজনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলাটির বিচারকাজে রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত জনি মিয়াকে স্ত্রী হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

তবে মামলার অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি জনি মিয়া আদালতে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৩:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬