ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ট্রাম্পের ১ হাজার কোটি ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ২০৫৭ বার পড়া হয়েছে

সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকৃত বিদ্বেষের অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১ হাজার কোটি ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। মিডিয়া মুঘল রুপার্ট মারডক এবং তাঁর মালিকানাধীন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে করা এ মামলাটি খারিজ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আদালতের আদেশে ইউএস ডিস্ট্রিক্ট জজ ড্যারিন গেইলস বলেন, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে করা ১ হাজার কোটি ডলারের মামলায় ট্রাম্পের অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। সংশোধিত অভিযোগপত্রে প্রকৃত বিদ্বেষের দাবি প্রতিষ্ঠা করতে বাদীপক্ষ ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিচারক তাঁর পর্যবেক্ষণে আরও বলেন, প্রকৃত বিদ্বেষসংক্রান্ত অভিযোগগুলো অস্পষ্ট, সিদ্ধান্তমূলক এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট বক্তব্যের সঙ্গে অসংগতিপূর্ণ। সংবাদমাধ্যমটি প্রকাশিত তথ্য মিথ্যা বলে জানত কিংবা মিথ্যা হওয়ার বিষয়ে তাদের সন্দেহ থাকা উচিত ছিল—এমন দাবির পক্ষেও পর্যাপ্ত তথ্য উপস্থাপন করা হয়নি।

জেফরি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এই আইনি বিরোধের সূত্রপাত। ২০২৫ সালের ১৭ জুলাই দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক বিশেষ প্রতিবেদনে জানায়, ২০০৩ সালে এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে তাঁকে একটি ইঙ্গিতপূর্ণ শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, ওই বার্তাটি সংগ্রহ করেছিলেন ব্রিটিশ সামাজিক ব্যক্তিত্ব গিসলাইন ম্যাক্সওয়েল। বার্তায় নারীদেহের নকশা এবং ট্রাম্পের স্বাক্ষর ছিল বলে দাবি করা হয়।

তবে ট্রাম্প ওই লেখা, স্বাক্ষর ও নকশার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। প্রতিবেদনটিকে মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর দাবি করে ২০২৫ সালের ১৮ জুলাই মিয়ামির একটি ফেডারেল আদালতে মামলা করেন তিনি। এতে নিজের আর্থিক ও সুনামগত ক্ষতির অভিযোগ তুলে ১ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেন।

এর আগে চলতি বছরের এপ্রিলে বিচারক গেইলস মামলাটি খারিজ করলেও ট্রাম্পকে সংশোধিত অভিযোগ দাখিলের সুযোগ দিয়েছিলেন। পরে মে মাসে নতুন করে অভিযোগ দাখিল করা হয়। তবে শনিবারের আদেশে মামলাটি স্থায়ীভাবে খারিজ করা হয়েছে।

উল্লেখ্য, অপ্রাপ্তবয়স্কদের যৌন নিপীড়ন ও মানব পাচারের অভিযোগে অভিযুক্ত জেফরি এপস্টাইন ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে আটক অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়। এদিকে বিবিসি ও দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধেও ট্রাম্পের মানহানির মামলা চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ট্রাম্পের ১ হাজার কোটি ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ

আপডেট সময় : ১২:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬