ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ব্রিটিশ রাজনীতিবিদ জাহাঙ্গীর ফিরোজ সাভার-আশুলিয়া ইপিজেডে শ্রমিক অসন্তোষ নিরসনে বিশেষ আইন-শৃঙ্খলা সভা কুমিল্লার দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচার: ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ গাইবান্ধায় বেলুন উড়িয়ে জেলা ট্যালেন্ট ফেস্ট–২০২৬-এর উদ্বোধন ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ৪৫ পুরিয়া হেরোইনসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পারভেজ আহমেদের নেতৃত্বে সাভার–চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক, রাজনৈতিক মাঠে বিএনপির তৎপরতা অব্যাহত পেশাগত মর্যাদা ও হয়রানি বন্ধসহ ডেন্টাল ডিপ্লোমাধারীদের সাত দফা দাবি যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত, নিহত ৯ মোহনপুর ও পবায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পুরো কারখানা

ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ব্রিটিশ রাজনীতিবিদ জাহাঙ্গীর ফিরোজ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ২০৪১ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি :

ফেনীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ ও ব্রিটিশ লেবার পার্টির নেতা এবং পিপল’স এইড ইউকে’র চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ।

২ নভেম্বর (সোমবার) দুপুরে ফেনীর অভিজাত বেস্টইন রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কালে জাহাঙ্গীর ফিরোজ তার পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকে’র মাধ্যমে ঢাকা চট্টগ্রাম সিলেট বগুড়া ও ফেনীর সোনাগাজী এবং কলকাতা ও নেপালের কাঠমুন্ডু শহরে এযাবৎ ৫ শতাধিক শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও আর্থিক সহায়তার কথা জানান।

এসময় তিনি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান, ভবিষ্যতে নিজ এলাকা সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুরে একটি দৃষ্টিনন্দন মসজিদ স্থাপন, বিদেশগামী যুবক-যুবতীতের দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে ব্রিটিশ মারের ট্রেনিং সেন্টার স্থাপন ও একটি স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনার কথা জানান।

নিজ গ্রাম চরদরবেশ ইউনিয়নের সেনেরখিলে একটি এগ্রো ট্যুরিজম পার্ক ও কনভেনশন হল করার পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

জাহাঙ্গীর ফিরোজ বলেন, এইসব প্রকল্পের আয় থেকে পরিচালনা ব্যয় নির্বাহ শেষে উদ্বৃত্ত আয় গরীব অসহায় ও শারীরিক প্রতিবন্ধীদের কল্যানে ব্যয় করা হবে।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান সংবাদ প্রচার সহ নানাবিধ সহায়তার জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার অনুরোধ জানান।

উল্লেখ্য যে, জাহাঙ্গীর ফিরোজ ফেনী জেলার সোনাগাজী উপজেলাধীন ৫নং চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামস্থ মরহুম ইঞ্জিনিয়ার ছিদ্দিক আহমেদ এর সুযোগ্য সন্তান, তিনি ২৪ বছর ধরে লন্ডন শহরে বসবাস করেন, তিনি লন্ডনের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনীতিবিদ, লেবার পার্টির নেতা।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ব্রিটিশ রাজনীতিবিদ জাহাঙ্গীর ফিরোজ

আপডেট সময় : ০৪:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬