ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত, নিহত ৯ মোহনপুর ও পবায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পুরো কারখানা গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক চিকিৎসকদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এনসিপির নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’, নেতৃত্বে ফাহিম ও নাজমুল সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা? স্ট্রোকের এই ৫ লক্ষণ অবহেলা করবেন না রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের টানা ষষ্ঠ জয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত, নিহত ৯

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:৫৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ২০৫৩ বার পড়া হয়েছে

টেক্সাস থেকে বাহামাস যাওয়ার পথে দুর্ঘটনা, তদন্তে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে বিমানের নয় আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনায় আবাসিক এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হলেও মাটিতে থাকা কোনো ব্যক্তি হতাহত হননি বলে জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস।

সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং তদন্তে সহায়তার জন্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান তিনি।

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরেন। সাংবাদিকদের তিনি বলেন, বিমানটি নিচে নেমে আসার সময় একটি ক্ষেপণাস্ত্রের মতো মনে হচ্ছিল। আছড়ে পড়ার পর রাস্তার পাশে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। তবে সৌভাগ্যবশত মাটিতে থাকা কোনো ব্যক্তি হতাহত হননি বলে জানান তিনি। দুর্ঘটনার পর আশপাশের একটি আবাসিক এলাকা থেকে প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।

এদিকে, বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা LiveATC.net-এর সংগৃহীত ককপিট কথোপকথনের রেকর্ডিংয়ে দুর্ঘটনার আগে পাইলটকে বরফ জমার সমস্যার কথা বলতে শোনা যায়। একপর্যায়ে বিমানটির উচ্চতা দ্রুত কমতে থাকলে আতঙ্কিত ক্রুরা বলেন, ‘আমরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি।’

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি ছিল লিয়ারজেট-৬০ মডেলের একটি ব্যক্তিগত ব্যবসায়িক জেট। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানটিকে অত্যন্ত দ্রুতগতিতে খাড়া কোণে মাটিতে আছড়ে পড়তে এবং মুহূর্তের মধ্যে আগুনের বিশাল গোলা তৈরি হতে দেখা যায়।

বিমানটি অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বাহামাসের নর্থ এলিউথেরা বিমানবন্দরের দিকে যাচ্ছিল। তবে দুর্ঘটনার সময় বিমানে থাকা নয়জনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তদন্তে সহায়তা করছে। দুর্ঘটনার আগে বৈরী আবহাওয়া, বৃষ্টিপাত, বরফ জমা ও তীব্র ঝাঁকুনির বিষয় উঠে এলেও ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত, নিহত ৯

আপডেট সময় : ১০:৫৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬