ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

আব্দুল লতিফের চিকিৎসার্থে চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন: চ্যাম্পিয়ন ধামসোনা ও শিমুলিয়া ইউনিয়ন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ২০৮০ বার পড়া হয়েছে

শাহানাজ পারভীন

অসুস্থ আব্দুল লতিফের চিকিৎসা সহায়তায় আয়োজিত চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (৬ নভেম্বর, ২০২৬) সাভারের ঐতিহ্যবাহী গাজীরচট স্কুল মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ট্রফি নির্ধারণী চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হয় ধামসোনা ইউনিয়ন বনাম শিমুলিয়া ইউনিয়ন। মাঠজুড়ে হাজারো দর্শকের টানটান উত্তেজনার মধ্য দিয়ে দুটি দলই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে।

নির্ধারিত সময়ে কেউ কাউকে পরাস্ত করতে না পারায় এবং উভয় দলের চমৎকার খেলার প্রেক্ষিতে যৌথভাবে দুটি দলকেই প্রথম পুরস্কার (চ্যাম্পিয়ন) ঘোষণা করা হয়।

খেলা শেষে গাজীরচট স্কুল মাঠে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট জয়নুল আবেদীন এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মইনুদ্দিন বিপ্লব এবং সাভার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীরচট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্পূর্ণ মানবিক ও জনকল্যাণমূলক এই চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের মূল উদ্যোক্তা ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন মুন্সী। তার একক প্রচেষ্টা ও আন্তরিক উদ্যোগে অসুস্থ আব্দুল লতিফের পাশে দাঁড়াতে এই টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটল।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এই চমৎকার ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজের এমন কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আব্দুল লতিফের চিকিৎসার্থে চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন: চ্যাম্পিয়ন ধামসোনা ও শিমুলিয়া ইউনিয়ন

আপডেট সময় : ০৪:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬