ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

সেনেগালের আফকন শিরোপা ফিরে পাওয়ার আপিলের রায় আজ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৩২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ২০৬২ বার পড়া হয়েছে
আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) শিরোপা ফিরে পেতে সেনেগালের করা আপিলের রায় আজ মঙ্গলবার ঘোষণা করবে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। সোমবার আদালত বিষয়টি নিশ্চিত করেছে। তবে রায় ঘোষণার নির্দিষ্ট সময় জানানো হয়নি।

চলতি বছরের জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত আফকনের ফাইনালে স্বাগতিকদের অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। কিন্তু ম্যাচের শেষ দিকে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যাওয়ায় বিতর্ক তৈরি হয়। পরে খেলোয়াড়েরা মাঠে ফিরে খেলা শেষ করেন এবং সেনেগাল জয় পায়।

তবে ঘটনার প্রায় দুই মাস পর আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ড রায় দেয়, মাঠ ছেড়ে চলে যাওয়ার কারণে সেনেগাল ম্যাচটি ওয়াকওভার দিয়েছে। ফলে ফাইনালের ফল বাতিল করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। এতে মরক্কোর হাতে ওঠে আফকনের শিরোপা।

সিএএফের এ সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২৫ মার্চ সিএএসে আপিল করে সেনেগাল। গত অক্টোবরের শুরুতে সুইজারল্যান্ডের লুজানে সেনেগাল, মরক্কো ও সিএএফের যুক্তি শোনে আদালত। শুনানির পরপরই রায় দেওয়ার কথা থাকলেও পরে আইনি ব্যাখ্যাসহ পূর্ণাঙ্গ সিদ্ধান্ত প্রকাশের প্রক্রিয়া নেওয়া হয়।

সেনেগালের আপিলের মূল যুক্তি হলো, ম্যাচ পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত। রেফারি খেলা শেষ করার অনুমতি দেওয়ায় ম্যাচের ফল বহাল থাকা উচিত।

ফরাসি ক্রীড়া আইন বিশেষজ্ঞ জেরাল্ড সিমনের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ মামলার শুনানি করেছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন ইতালির আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ লুইজি ফুমাগাল্লি এবং জার্মানির হামবুর্গভিত্তিক আইনজীবী ও জুরিখ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উলরিখ হাস।

সিএএসের এই রায় সেনেগাল ও মরক্কোর আফকন শিরোপা নিয়ে চলমান বিরোধের চূড়ান্ত নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সেনেগালের আফকন শিরোপা ফিরে পাওয়ার আপিলের রায় আজ

আপডেট সময় : ১১:৩২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬