ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু

মোহাম্মদ অলিউল্লাহ খান জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৯:১৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ২০৫২ বার পড়া হয়েছে

২৭ নভেম্বর ২০২৬ ইং | ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া শহরের দীর্ঘদিনের গ্যাস সংকট ও স্বল্পচাপ নিরসনে কাউতুলিতে নতুন পাইপলাইনের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় কাউতুলি কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এর উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহরের ভাদুঘর, কাউতুলি, কলেজপাড়া ও শিমরাইলকান্দিসহ আশপাশের এলাকাগুলোতে গ্যাসের তীব্র স্বল্পচাপ ও অনিয়মিত সরবরাহ চলছিল। দিনের বেশির ভাগ সময় চুলায় গ্যাস না থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল।

এলাকাবাসীর এই দুর্ভোগ লাঘবে সম্প্রতি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম। বৈঠকে শহরের উল্লিখিত এলাকাগুলোর গ্যাস সরবরাহ পরিস্থিতি উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

এরই ধারাবাহিকতায় কাউতুলিতে মাটির প্রায় ২০ ফুট গভীরে নতুন এই গ্যাস পাইপলাইন স্থাপন করা হয়। নির্মাণকাজ শেষে বুধবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলো। এর ফলে চারটি এলাকাসহ আশপাশের বাসিন্দাদের চুলায় গ্যাসের স্বাভাবিক চাপ ফিরে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের সমস্যা ও ভোগান্তি নিরসন করা আমাদের নৈতিক দায়িত্ব। জনগণের দৈনন্দিন জীবনের মৌলিক সমস্যাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গ্যাস সংকট নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।”

তিনি আরও জানান, মানুষের দুর্ভোগ কমাতে এ ধরনের জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মো. হাফিজ, গ্যাস ঠিকাদার শাহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু

আপডেট সময় : ০৯:১৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬