মহিপুরে পুলিশের অভিযান, ৯২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।
- আপডেট সময় : ১১:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ২০৬২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৯২ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুর আলম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ৯টা ৪৫ মিনিটে মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর সাকিনে জনৈক আলম শরীফের বাড়ির সামনে থেকে ৯২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ নুর আলম মহিপুর থানার তারিকাটা গ্রামের মৃত নয়া মিয়া ও জয়ফুল বেগমের ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মহিপুর থানায় মামলা (মামলা নং-১২) রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে
























