ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

বিসিবি জোড়াতালি দিয়ে চলছে, বললেন ক্রীড়া উপদেষ্টা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / ২১৪১ বার পড়া হয়েছে

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন সেক্টরে পরিবর্তনে হাওয়া লেগেছে। বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

বোর্ডের প্রেসিডেন্ট থেকে শুরু করে পরিচালক পদে এসেছেন বেশ কয়েকজন নতুন মুখ। কিন্তু এখনও বোর্ডের কাজ  চলছে জোড়াতালি দিয়ে।

আজ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কিছুদিন আগে প্রায় একই রকম মন্তব্য করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও। সেই মন্তব্যকে উদ্ধৃত করে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘বিসিবি জোড়াতালি দিয়ে চলছে। আমি যখন দায়িত্ব নিই, তখন বিসিবির লোকজনকেই খুঁজেই পাওয়া যাচ্ছিল না। নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কিছুটা কাটানোর চেষ্টা চলছে। ‘

বিসিবি সহ দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে দুর্নীতি ও অনিয়মের যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর ব্যাপারে তিনি বলেন, ‘প্রতিটি ফেডারেশনের জবাবদিহি নিশ্চিতে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেওয়া হবে। কেউ যদি দুর্নীতি করে, সেটিও খতিয়ে দেখা হবে। তবে বাফুফে সহ বেশকিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত। সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থবিরতা থাকলে, নতুন কমিটি গঠন করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। ‘

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিসিবি জোড়াতালি দিয়ে চলছে, বললেন ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় : ০৭:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪