ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

পাকিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৪১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / ২১২৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ। ছবি: সংগৃহীত

হুট করে পাকিস্তানের সাদা বলের কোচের দায়িত্ব ছাড়ছে গ্যারি কার্স্টেন। এরপর লাল বলের কোচ জেসন গিলেস্পিকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্থায়ী কোচ নিয়োগের আগ পর্যন্ত তারই দায়িত্ব পালন করার কথা ছিল। তবে নতুন করে সাদা বলের জন্য আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।

সোমবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে সাবেক পাক পেসার আকিব জাভেদকে ওয়ানডে এবং টি টোয়েন্টি দলের কোচ হওয়ার কথা জানিয়েছে পিসিবি। তবে এখনই দায়িত্বে যোগ দিচ্ছেন না তিনি। আফ্রিকা সফরে থাকছেন গিলেস্পিই। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত এই পদে থাকবেন আকিব। একই সঙ্গে নির্বাচক কমিটির সদস্যও থাকবেন তিনি।

পিসিবি তাদের বিবৃতিতে এটাও জানিয়েছে যে সাদা বলের জন্য শিগগিরই স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে। হয়তো সেটা চ্যাম্পিয়নস ট্রফির পর। পাকিস্তানে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি।

পাকিস্তানের পরবর্তী সূচিতে আছে জিম্বাবুয়ে সফর। ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পাকিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ

আপডেট সময় : ১২:৪১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪