ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা কলেজে আগুন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের পাশে লাগা আগুন।

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মূল ক্যাম্পাস থেকে কেন্দ্রীয় মাঠের প্রবেশ মুখে ঝরাপাতা ও ডালপালায় আগুন লাগে। কয়েকমিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হল থেকে দেখি ঢাকা কলেজের অর্থনীতি ডিপার্টমেন্টের পাশে আগুন জ্বলছে। এরপর সবাই হল থেকে বালতি-মগ নিয়ে আগুন নেভাতে যাওয়ার আগেই নিভে যায়।

রাতুল নামে এক শিক্ষার্থী বলেন, আমরা ব্যাডমিন্টন খেলছিলাম। এ সময় কলেজে আগুন লাগার ঘটনা শুনি। এরপর আমরা যাবার আগেই ৫ মিনিট জ্বলে আগুন নিভে গেছে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা কলেজে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের টিম সেখানে যায়। তবে স্থানীয়রা তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকা কলেজে আগুন

আপডেট সময় : ০২:০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪