ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী আলিফের গায়েবানা জানাজা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:১৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ২১০১ বার পড়া হয়েছে

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা হয়। জানাজার আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লোহাগড়া-সাতকানিয়া।

গায়েবানা জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া তাদের সঙ্গে ইনকিলাব মঞ্চ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামি ছাত্র আন্দোলন, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি চত্বরে যান। এসময় তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানান।

এর আগে চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নিহত হন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের সামনের সড়কে ঘটে এ ঘটনা।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী আলিফের গায়েবানা জানাজা

আপডেট সময় : ০২:১৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪