ঢাকা ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুকুরপাড়ে চায়ের আড্ডা, চাঁপাইনবাবগঞ্জে নতুন আকর্ষণ মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কুয়াকাটায় ছাত্রলীগ নেতা সাদ্দাম শিকদারকে আটক করল মহিপুর থানা পুলিশ সীমান্ত সুরক্ষায় শ্যামনগর স্বেচ্ছাসেবক দলের দুটি টিম গঠন সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সারওয়ার সজল সাহেবের জন্মদিনে অভিনন্দন ও অশেষ শুভেচ্ছা ফেনী সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম ও মন্দিরের আহবায়ক কমিটি গঠন গ্যাস সংকট সমাধানে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পাইপলাইন চালু বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার বাউল শিল্পী সাথী বৈদেশীর জন্মদিন উদযাপিত

চলতি মাসের শেষে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ২১৫৩ বার পড়া হয়েছে

উন্নত চিকিৎসার জন্য চলতি মাসের শেষের দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাবেন। এ জন্য আগামী ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশে স্থগিত করা হয়েছে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত হওয়ার তথ্য জানান।

জানা গেছে, ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের। তবে তার শারীরিক অসুস্থতার কারণে এই আয়োজন স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল। লন্ডনে চিকিৎসা শেষে খালেদা জিয়া সুস্থ হওয়ার পরই অনুষ্ঠানের আয়োজন করা হবে।সম্প্রতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন তিনি।উলফাত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সম্প্রতি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তারা বিএনপি নেত্রীকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চলতি মাসের শেষে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০২:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪