বাঞ্ছারামপুরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ
- আপডেট সময় : ০৬:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ২০৫২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ
মাওলাগঞ্জ অডিটোরিয়ামে
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির প্রধান অতিথির উপস্থিতিতে এবং উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সালে মুসা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য নাজমুল হুদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।























