ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৬ মাসের যমজ শিশুকে বিলের পানিতে ফেলে ‘হত্যা’, মা–বাবা আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ২১২৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুর থেকে দুই জমজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মা-বাবার দিকে অভিযোগ তুলেছেন স্বজনরা। পরে অভিযুক্ত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পারিবারিক কলহ কিংবা পরকীয়ার জেরে এমন হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

সোমবার (৭ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকায় মৃত দুই শিশুর বাড়ির পেছনে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন শিশুদের চাচা সাকিব শেখ।

মৃত লামিয়া ও সামিহার বয়স ৬ মাস। শিশু দুটি বাবা সোহাগ শেখ (২৮) ও মা-শান্তা বেগম (২৪) দম্পতির দুই জমজ মেয়ে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয় ওই এলাকার স্থানীয়দের মধ্যে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নিহত শিশুদের চাচা সাকিব শেখ জানান, রাত ৮টার দিকে হঠাৎ সোহাগের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে এগিয়ে এলে শান্তা জানায় তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছে। কিন্তু সেই সময় সোহাগ শেখকে আমি ঘরে দেখতে পাইনি। পরে আমি দৌঁড়ে পুকুরে গিয়ে দেখি উপুড় অবস্থায় শিশু দুইটি পড়ে আছে। দ্রুত তাদের উঠিয়ে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সিনথিয়া নূর জানান, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তাদের পেট ভর্তি পানি ছিলো।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজমুল হুদা খাঁন জানান, প্রাথমিকভাবে সন্দেহের তীর বাবা-মায়ের দিকেই। তাই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

৬ মাসের যমজ শিশুকে বিলের পানিতে ফেলে ‘হত্যা’, মা–বাবা আটক

আপডেট সময় : ০১:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫