ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
হট্টগোলের ঘটনায় গ্রেপ্তার ৪

আওয়ামী লীগ নেতাদের আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যানের সামনে শুয়ে পড়লেন স্বজনরা

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ২১১৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার ( ৮ জুলাই) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিনুল ইসলাম। এর আগে সোমবার রাতে সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী বাদী হয়ে পাঁচজন আসামির নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ থেকে ৪০ নামে মামলা করেছেন।

গ্রেপ্তাররা হলেন উপজেলার উত্তর কাউন্নরা গ্রামের মো. আছর উদ্দিন (৫০) রেফাত ইসলাম (১৭) রুজিনা বেগম (৪৫) ও আজরিন আক্তার (১৯)।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাকা (৪৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক(৪৫), সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগে সভাপতি মো. হেলাল উদ্দিন (৪৮) ও গোলাম রাব্বিসহ (২৩) চারজনকে সোমবার বিকেলে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে থানা পুলিশ।

সোমবার সন্ধ্যা সাতটা দিকে তাদের প্রিজনভ্যানে করে আদালতে নেওয়ার সময় সাটুরিয়া থানা গেট থেকে গ্রেফতারকৃত চার আসামিসহ পুলিশের প্রিজনভ্যান অবরুদ্ধ করে রাখেন গোলাম রাব্বি পরিবারসহ এলাকাবাসী। এ সময় আসামি গোলাম রাব্বীর মা রুজিনা আক্তার ও তার স্ত্রী আজরিন আক্তার পুলিশের প্রিজনভ্যান অবরুদ্ধ করে প্রিজনভ্যান গাড়ির সামনে শুয়ে পড়ে। এ ঘটার জেরে থানার সামনে হট্টগোলের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালাউদ্দিন বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এদের মধ্যে মহিলাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হট্টগোলের ঘটনায় গ্রেপ্তার ৪

আওয়ামী লীগ নেতাদের আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যানের সামনে শুয়ে পড়লেন স্বজনরা

আপডেট সময় : ০২:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫