গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
শিরোনাম ::
বনানীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণ, ওসিসিতে ভর্তি
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০২:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ২১০০ বার পড়া হয়েছে
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক।
ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানিয়েছেন, মঙ্গলবার (১৫ জুলাই) সকালে শিশুটির ফরেনসিক সম্পন্ন করা হয়েছে। এ ছাড়াও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে।
সব রিপোর্ট হাতে পেয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে।
৯ বছরের শিশুটি পুলিশকে জানিয়েছে, তাকে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এক ব্যক্তি ডেকে নিয়ে মহাখালি এলাকার একটি হাসপাতালে পেছনে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই শিশু ফুটপাতেই থাকত। তার পরিবারের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। পরিবারের লোকজন কেউ আছে কিনা তা খোঁজা হচ্ছে।






















